জাতীয়

স্টার্টআপে তরুণদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, ‘কঠিন হলেও আপনারা পারবেন’

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


স্টার্টআপে তরুণদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, ‘কঠিন হলেও আপনারা পারবেন’

ছবি: সংগৃহীত


দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন কিছু করার পথ সহজ নয়, তবে সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করবে, যাতে তারা নিজেদের উদ্যোগের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে পারেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা নতুন উদ্যোক্তা বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকবে। তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

“আপনারা যেটা করতে চাইছেন, এটা খুব সহজ কাজ নয়, খুবই কঠিন। কিন্তু আপনি পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে।”

তিনি বলেন, উদ্যোক্তাদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

“আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের হেল্প করার জন্য, পথ দেখানোর জন্য। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। যতটুকু পারবো, সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের লাখো-কোটি মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোগ দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “আপনাদের প্রয়োজন শুধু নিজেদের জন্য নয়, লাখো-কোটি মানুষের জন্য, এই দেশের জন্য।”

বক্তব্যে নিজের জীবনের সংগ্রামের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় মানসিক ও শারীরিক নির্যাতন, অপমান এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি তরুণদের কঠিন সময়েও হাল না ছাড়ার আহ্বান জানান।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের কাজ দেখে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। তিনি বিশ্বাস করেন, আগামী প্রজন্মই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৮ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৮ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom