জাতীয়

সরকার দল-মতের ঊর্ধ্বে থেকে সারাদেশে সমানভাবে উন্নয়ন করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সরকার দল-মতের ঊর্ধ্বে থেকে সারাদেশে সমানভাবে উন্নয়ন করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছেন আর কে দেননি—বর্তমান সরকার তা বিবেচনায় নিচ্ছে না। জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের প্রতিটি অঞ্চলে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

 

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেলেও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হচ্ছে না। সরকারের জনকল্যাণমুখী নীতির অংশ হিসেবে এই চাঁচড়া ইউনিয়নেই প্রায় চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শুধু সড়ক উন্নয়ন নয়, চাঁচড়া ইউনিয়নেই প্রথম ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উদ্বোধন করা যশোরের ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালও এই চাঁচড়া ইউনিয়নে অবস্থিত।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

রাস্তা সংস্কার কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে সহযোগিতা করুন। অবকাঠামোগত উন্নয়নের যে দায়িত্ব আমার ওপর দিয়েছেন, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব।”

চার কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজে ঠিকাদারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক থাকছে কি না, সেদিকে এলাকাবাসীকেও নজর রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

১ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

১ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২০ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom