স্পেনের বিশ্বকাপ জয়ে বাজিতে কোটি টাকার লাভ মিয়া খলিফার
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ জিতেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব মিয়া খলিফা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, স্পেনের পক্ষে করা বাজিতে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ৩৭ লাখ টাকা) ফেরত পেয়েছেন।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন ৩৩ বছর বয়সী মিয়া খলিফা। এ সময় তার গায়ে ছিল স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের জার্সি।
১০ লাখ ডলারের বাজি
প্রতিবেদন অনুযায়ী, ১.৬৫ অডসে তিনি ১০ লাখ (১ মিলিয়ন) মার্কিন ডলার স্পেনের পক্ষে বাজি ধরেছিলেন।
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতায় তার বাজি সফল হয়। ফলে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার ফেরত পান।
এর মধ্যে মূল বাজির অর্থ বাদ দিলে তার নিট লাভ প্রায় ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ২ লাখ টাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন
ম্যাচ শেষে মিয়া খলিফা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বাজির একটি স্ক্রিনশট প্রকাশ করেন।
রসিকতার সুরে তিনি লেখেন, “বিশ্বাস রেখেছি, আর বড় জয় পেয়েছি। আমার ‘নিজের দেশ’ স্পেনকে নিয়ে আমি ভীষণ গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটা স্প্যানিশ রক্তও নেই।”
তার পোস্টে বাজির স্ক্রিনশটের পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিতি ও উদযাপনের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়।
আগেই জানিয়েছিলেন অবস্থান
বিশ্বকাপের সেমিফাইনালের সময়ও আর্জেন্টিনার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিয়া খলিফা।
প্রথমে তিনি স্পেনের জার্সি পরে একটি ছবি পোস্ট করেন। পরে জার্সিটি খুলে ভেতরে থাকা একটি প্যারিস-থিমের টপ দেখিয়ে ইঙ্গিত দেন, আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলবে, তিনি সেই দলকেই সমর্থন করবেন।
সে সময় তিনি লিখেছিলেন, “আজ আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলুক না কেন, আমি তাদেরই সমর্থন করার জন্য প্রস্তুত ছিলাম।”
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী থাকা মিয়া খলিফা সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট তৈরির পাশাপাশি খেলাধুলা ও বিনোদনসংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।
সূত্র: মার্কা, আনন্দবাজার
আর্জেন্টিনাকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় ক্ষুব্ধ মেসির স্ত্রী
বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির আবেগ, সমর্থক এবং খেলোয়াড়দের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক কনি আনসালদির একটি আবেগঘন বার্তা নিজের সামাজিক...
১৩ ঘন্টা আগে
বিশ্বকাপের পর মেসির অবসরের পরিকল্পনা, বিশেষ বিদায়ের প্রস্তুতিতে আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। দলের প্রজন্ম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরিকল্পনা তার।প্রতিবেদন অনুযায়ী, ৩৯...
১৭ ঘন্টা আগে
প্রতিপক্ষ গোলরক্ষকের পরিবারের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি
বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়াই হলেও মাঠের বাইরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট এবং ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।গোল ডট কম–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ভোজিনহার পরিবারের সদস্যদের বিশেষ ভিআইপি টিকিট উপহার দেন
১ দিন আগে
বিশ্বকাপ হাতছাড়া, আর্জেন্টিনার জার্সি থেকে সরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হারানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে তাদের অফিসিয়াল জার্সির পরিচিত চেহারাও। বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজ।আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২২ কাতার...
১ দিন আগে
