রাষ্ট্রপতির পদত্যাগের পর কী কী সুবিধা পান? আইন যা বলছে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মেয়াদ শেষে দায়িত্ব ছাড়লে তিনি আজীবন বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন। তবে এসব সুবিধা পেতে হলে রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করতে হবে এবং সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে অপসারিত হওয়া যাবে না। এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’-এ।
২০১৬ সালে জাতীয় সংসদে পাস হওয়া এই আইনের মাধ্যমে ১৯৭৯ সালের সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয় এবং সাবেক রাষ্ট্রপতিদের অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা নতুনভাবে নির্ধারণ করা হয়।
মূল বেতনের ৭৫ শতাংশ হারে অবসরভাতা
আইনের ৩ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগকারী বা মেয়াদ পূর্ণকারী ব্যক্তি আমৃত্যু মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী।
এই অবসরভাতার পরিমাণ হবে রাষ্ট্রপতির সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ।
বর্তমানে রাষ্ট্রপতির মূল মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে একজন সাবেক রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পাওয়ার যোগ্য।
এককালীন আনুতোষিকের সুযোগ
আইন অনুযায়ী, কোনো সাবেক রাষ্ট্রপতি চাইলে মাসিক অবসরভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারেন।
সে ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হিসেবে যত বছর দায়িত্ব পালন করেছেন, প্রতি বছরের জন্য এক বছরের অবসরভাতার সমপরিমাণ অর্থ এককালীন পাবেন।
মৃত্যুর পর জীবনসঙ্গীর জন্য বিশেষ ভাতা
অবসরভাতা গ্রহণরত অবস্থায় কোনো সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামী আমৃত্যু বিশেষ পারিবারিক ভাতা পাওয়ার অধিকারী হবেন।
এই বিশেষ ভাতার পরিমাণ হবে সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য মাসিক অবসরভাতার দুই-তৃতীয়াংশ।
অন্যান্য সরকারি সুবিধা
আইনের ৫ ধারা অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতিরা অবসরভাতার পাশাপাশি আরও কয়েকটি সরকারি সুবিধা ভোগ করেন। এর মধ্যে রয়েছে-
একজন ব্যক্তিগত সহকারী (পিএ) ও একজন সাহায্যকারী (অ্যাটেনডেন্ট)
একজন দায়িত্বরত ক্যাবিনেট মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা
সরকারি খরচে সার্বক্ষণিক আবাসিক টেলিফোন সংযোগ
দেশের অভ্যন্তরে সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনামূল্যে অবস্থানের সুযোগ
বিদেশ সফরের জন্য কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট ব্যবহারের সুবিধা
কারা এই সুবিধা পাবেন না
সব সাবেক রাষ্ট্রপতি এই সুবিধার আওতায় আসেন না।
আইনের ৬ ধারা অনুযায়ী, নিম্নোক্ত ব্যক্তিরা অবসরভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার যোগ্য নন-
সংবিধানের ৫২ অনুচ্ছেদের অধীনে অভিশংসনের মাধ্যমে অপসারিত রাষ্ট্রপতি
উচ্চ আদালতের রায়ে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তি
নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে আদালতের রায়ে দণ্ডিত সাবেক রাষ্ট্রপতি
ফলে রাষ্ট্রপতির পদত্যাগ বা মেয়াদ পূর্ণ হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে সব সুবিধা প্রযোজ্য হয় না; সংশ্লিষ্ট আইনে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
২ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
২ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২১ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২১ ঘন্টা আগে
