জাতীয়

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের পর জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় তারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে হাফিজ উদ্দিন আহমদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করেন।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সমর্থন জানালেন ড. আসিফ নজরুল
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সমর্থন জানালেন ড. আসিফ নজরুল

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই নিজের পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।শুক্রবার...

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আন্তর্জাতিক গণমাধ্যমে, গুরুত্ব পেল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আন্তর্জাতিক গণমাধ্যমে, গুরুত্ব পেল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট

বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। বিবিসি, রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য স্টার ও নিউজ-১৮সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে তুলে ধরেছে।হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগকে বাংলাদেশের সাম্প্রতিক

৭ ঘন্টা আগে


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে সংসদে প্রস্তুতি, পৌঁছেছে এসএসএফের প্রটোকল গাড়ি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে সংসদে প্রস্তুতি, পৌঁছেছে এসএসএফের প্রটোকল গাড়ি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে প্রয়োজনীয় আনুষ্ঠানিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ এলাকায় সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি

৮ ঘন্টা আগে


ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর ফলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।তিনি বলেন, সংবিধান ও শপথের বিধান

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom