স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকালে পূর্বঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটিতে আকস্মিক সফর করেন তিনি।
সকাল ৯টা ১৫ মিনিটে স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানের গবেষণা, উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং টেকসই উন্নয়নে স্পারসোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে দায়িত্ব পালনকারী জাতীয় প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন খাতে স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবহারের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে স্পারসোর সক্ষমতা বৃদ্ধি দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...
৭ দিন আগে
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...
২২ দিন আগে
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,
২৪ দিন আগে
১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ
মায়ের সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা থেকে মাত্র ১৭ বছর বয়সে ‘ঘুষ ডট সাইট’ তৈরি করেছে শাহেদ শরীফ আহমেদ। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে ঘুষ চাওয়ার অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি।ওয়েবসাইট চালুর মাত্র ৯ দিনের মধ্যে এতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের...
২৭ দিন আগে
