সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) সকালে সাতমেরা সীমান্তের বিরাজোত এলাকায় এ ঘটনা ঘটে। আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সকালে সীমান্তের কাঁটাতারের ওপারে একটি চা-বাগানে কাজ করছিলেন দীপঙ্কর। একপর্যায়ে ভুলবশত তিনি কাঁটাতার পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। পরে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা একজন বয়স্ক মানুষ। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। বাবাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তার বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করার দাবি রয়েছে স্থানীয়দের মধ্যে।
এদিকে, সীমান্তে দুই দেশের নাগরিককে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত তমিজ উদ্দীনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ এবং বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দীনকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
সীমান্তে এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়লেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
৭ ঘন্টা আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
