‘সিগারেটের খুচরা মূল্য সমন্বয় করলে বছরে ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসতে পারে’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নিম্নমূল্যের সিগারেটের খুচরা মূল্য নির্ধারণে ভগ্নাংশ থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত সংসদ সদস্য আমির হামজা। তার মতে, খুচরা পয়সার সংকটের কারণে ক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করলেও সেই অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে যাচ্ছে না।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, বাজেট তখনই কার্যকর ও অর্থবহ হবে, যখন তা বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের নির্ধারিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বাজেটের আকার যদি ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতো, তাহলে সরকারের ঋণনির্ভরতা তুলনামূলক কম থাকত এবং প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের চাপ এড়ানো সম্ভব হতো।
সিগারেটের মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত মূল্য ৬ টাকা ২০ পয়সা। কিন্তু বাজারে খুচরা পয়সার অভাবে ক্রেতাদের সেটি ৭ টাকায় কিনতে হচ্ছে। ফলে প্রতিটি সিগারেটে অতিরিক্ত ৮০ পয়সা আদায় হলেও সেই অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না।
তার দাবি, সিগারেটের খুচরা মূল্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করা হলে সরকার বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারে।
বিষয়টি বিবেচনার জন্য তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং সিগারেটের মূল্য কাঠামো এমনভাবে নির্ধারণের পরামর্শ দেন, যাতে খুচরা লেনদেনে ভগ্নাংশজনিত জটিলতা দূর হয় এবং সম্ভাব্য রাজস্ব সরকারি কোষাগারে জমা পড়ে।
তবে সংসদ সদস্যের উত্থাপিত বছরে ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের হিসাব সরকারি বা স্বাধীন কোনো সংস্থার মাধ্যমে যাচাই করা হয়নি। এ বিষয়ে সরকারও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
দূতাবাস বন্ধ হলে লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রতীকীভাবে ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে তিনি...
৫ ঘন্টা আগে
জাতীয় সংসদে পাস হলো ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের ঔপনিবেশিক আমলের The Public Gambling Act, 1867 বাতিল করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর জুয়া, অনলাইন বেটিং, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন এবং অর্থপাচার মোকাবিলায় নতুন আইনে বিস্তৃত বিধান যুক্ত করা হয়েছে।আইনের প্রধান বৈশিষ্ট্যমোট ২৪টি বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এর...
৬ ঘন্টা আগে
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে চার জামায়াত নেতার প্রতিনিধি দল
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার (৩০ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।জানা যায়, ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী
৬ ঘন্টা আগে
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার
১১ ঘন্টা আগে
