জাতীয়

শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

বিশ্বে বিদ্যমান অস্থিতিশীলতা নিরসন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের শিক্ষা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব 'শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান' উপলক্ষ্যে আজ প্রদত্ত এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টা তার বাণীতে উল্লেখ করেন যে, মহামতি গৌতম বুদ্ধ তাঁর জীবনকালে মানুষের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করাই ছিল তাঁর মৌলিক লক্ষ্য। তাঁর আদর্শ মানবিকতা ও ত্যাগের মহিমায় উজ্জ্বল। তাঁর অহিংস বাণী এবং জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে। প্রাচীনকালে এই অঞ্চলটি এশিয়ার বৌদ্ধধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, যার প্রমাণস্বরূপ দেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব দেখা যায়।

তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন যে, আবহমানকাল ধরে এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। জাতি হিসেবে বাংলাদেশের সকল অর্জন ও প্রাপ্তিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অবদান রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতা আরও দৃঢ় ও অটুট হবে। তিনি আশা করেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন, ন্যায়ানুগ ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের যাত্রা মসৃণ ও সাফল্যমন্ডিত হবে।

সবশেষে, প্রধান উপদেষ্টা 'শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান' উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।


১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়

১ ঘন্টা আগে


জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী

সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...

২৩ ঘন্টা আগে


থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়

২৩ ঘন্টা আগে


নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান
নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাউ’। সম্ভাব্য এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আগে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন আলোচনা পুনরায় শুরু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ‘টাইমস নাউ’ জানায়, সম্ভাব্য সফরকে সামনে রেখে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom