বিশেষ সংবাদ

শফিকুর রহমানের উত্থানে বদলে যাচ্ছে নির্বাচনের সমীকরণ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


শফিকুর রহমানের উত্থানে বদলে যাচ্ছে নির্বাচনের সমীকরণ

ছবি: সংগৃহীত


বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন অনেকটা প্রান্তিক অবস্থানে থাকা ডা. শফিকুর রহমান এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত মুখ। রাজধানী ঢাকার দেয়াল, সড়ক ও বিলবোর্ডে শোভা পাচ্ছে তার শ্মশ্রুমণ্ডিত মুখচ্ছবি। ৬৭ বছর বয়সী এই চিকিৎসক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বর্তমানে প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালে জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতাসীন শেখ হাসিনার পতনের পর এটিই দেশের প্রথম জাতীয় নির্বাচন। এমন প্রেক্ষাপটে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিএনপি-যারা একসময় জামায়াতের রাজনৈতিক মিত্র ছিল।

নিষিদ্ধ থেকে মূলধারায় প্রত্যাবর্তন

১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ; যেখানে প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও রাজনৈতিক অঙ্গনে ধর্মভিত্তিক দলগুলোর প্রভাব দীর্ঘদিন ধরেই আলোচনায়।

শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামীর ওপর কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেওয়া হয়, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফলে সংগঠনটি দীর্ঘদিন গোপনে কার্যক্রম পরিচালনা করে। ২০২২ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের সহায়তার অভিযোগে শফিকুর রহমান গ্রেপ্তার হন এবং ১৫ মাসের কারাদণ্ড ভোগ করেন।

তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান দলটির জন্য বড় মোড় ঘুরিয়ে দেয়। শেখ হাসিনা দেশত্যাগের কয়েক দিন পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করে। ২০২৫ সালে আদালতের রায়ে দলটির নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হয়। দীর্ঘদিন পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায় জামায়াত।

দ্রুত সংগঠিত ও জনমুখী প্রচারণা

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জামায়াত দ্রুত মাঠে নামে। ত্রাণ কার্যক্রম ও বন্যাদুর্গতদের সহায়তায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করে দলটি। সাদা দাড়ি ও সাদা পোশাকে শফিকুর রহমান দ্রুতই একটি দৃশ্যমান ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন।

ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা (শেখ হাসিনার আমলে) বারবার কথা বলতে চেয়েছি, কিন্তু আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পর আমরা আবার সামনে আসার সুযোগ পেয়েছি।”

চিকিৎসক পরিবার থেকে রাজনীতির শীর্ষে

১৯৫৮ সালে মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। ছাত্রজীবনে তিনি বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি। ১৯৯৬, ২০০১ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিলেও জয় পাননি। ২০২০ সালে তিনি দলটির আমির নির্বাচিত হন।

তার স্ত্রী আমিনা বেগম ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারে তিনি ও তার দুই মেয়ে এবং এক ছেলে চিকিৎসক। সিলেট অঞ্চলে একটি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

ঢাকার অনেক বাসিন্দাই বলছেন, শেখ হাসিনার শাসনামলে শফিকুর রহমানের নাম তেমন আলোচনায় ছিল না। এদিক থেকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে তার পার্থক্য স্পষ্ট। তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। তবে দুই ‘রহমান’-এর মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

রাজনৈতিক শূন্যতায় উত্থান

বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতা শফিকুর রহমান কৌশলে কাজে লাগিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি মোহাম্মদ মোস্তফা বলেন, “অভ্যুত্থানের পরপরই দেশে দৃশ্যমান নেতৃত্বের অভাব ছিল। তারেক রহমান তখনও লন্ডনে ছিলেন। এই সময়ে শফিকুর রহমান সারা দেশ ঘুরেছেন এবং গণমাধ্যমে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।”

জামায়াত নিজেদের ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও নৈতিক বিকল্প হিসেবে তুলে ধরছে। ডিসেম্বর মাসে দলটি জেন-জি নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি)-এর সঙ্গে জোট গঠন করে, যার মাধ্যমে তরুণ ভোটারদের কাছেও পৌঁছানোর চেষ্টা চালায়।

দেশের বিভিন্ন স্থানে ‘গেম অব থ্রোনস’ সিরিজ অনুপ্রাণিত পোস্টার-“দাদু আসছেন”-প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

বিতর্ক ও প্রতিশ্রুতি

জামায়াতের তুলনামূলক মধ্যপন্থি মুখ হিসেবে শফিকুর রহমান দলটির ভাবমূর্তি নমনীয়ভাবে উপস্থাপন করছেন। শাসনব্যবস্থা, দুর্নীতি দমন এবং সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দিয়ে তিনি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে নারীদের ভূমিকা নিয়ে তার বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। জামায়াত এবার কোনো নারী প্রার্থী দেয়নি। শফিকুর রহমান বলেছেন, নারীদের দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ করা উচিত নয়, যাতে তারা পরিবারকে সময় দিতে পারেন-এ মন্তব্যে সমালোচনা সৃষ্টি হয়েছে।

নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের নীতিগুলো ইসলামি মূল্যবোধ ও কুরআনের শিক্ষার ওপর ভিত্তি করে। কুরআন কেবল মুসলমানদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য।”

জনমত জরিপে অগ্রগতি

বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একসময় নিষিদ্ধ থাকা জামায়াত এবার তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে। যদিও এসব জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আগামীকালের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে-শফিকুর রহমানের উত্থান কি সাময়িক আলোড়ন, নাকি তা দেশের ক্ষমতার কাঠামোয় বাস্তব পরিবর্তনের সূচনা।


তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ

৩ দিন আগে


৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল

২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...

৮ দিন আগে


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১০ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom