শিক্ষার্থীরাই হবে আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর: মাহ্দী আমিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলের শিক্ষার্থীদের ক্ষমতায়নই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বপ্ন, মেধা ও সাফল্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই সেই লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম হবে।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথি ও সুধীজনকে শুভেচ্ছা জানিয়ে মাহ্দী আমিন বলেন, শিক্ষা পদক আয়োজন দীর্ঘদিনের ধারাবাহিকতা হলেও এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন, সেখানে তৃণমূলের শিক্ষার্থীদের বিকাশ ও মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা এবারের অনুষ্ঠানে অংশ নিয়েছে। এমনকি বন্যাকবলিত সাত জেলার শিক্ষার্থীরাও নানা প্রতিকূলতা অতিক্রম করে উপস্থিত হয়েছে। তাদের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং প্রতিকূলতাকে জয় করার অদম্য মানসিকতার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা প্রতিকূলতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে শিখবে এবং আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য মানবিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক তৈরি করা। এ লক্ষ্যে দেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে একযোগে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীরাই এসব গাছের পরিচর্যা করবে, যা পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তব্যে তিনি বাংলাদেশের শিক্ষা বিস্তারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায়ে গিয়ে শিক্ষার উন্নয়ন, দক্ষ শিক্ষক, মানসম্মত পাঠ্যক্রম ও মেধাবী শিক্ষার্থী তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।
মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চায়, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের পছন্দের বিষয়ে পড়াশোনা ও দক্ষতা বিকাশে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা পাবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামীতে ‘প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ’ আয়োজনেও প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার ঘোষণা রয়েছে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলা, যাতে শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের মূল কারিগর ও অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি দেশের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...
২০ মিনিট আগে
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...
১ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানে...
১ ঘন্টা আগে
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার টানা আন্দোলন, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে...
১ ঘন্টা আগে
