জাতীয়

শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনায় জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনায় জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন

ছবি: সংগৃহীত


জুলাইযোদ্ধা ও নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর আচরণ ও ভাষা “উগ্রবাদী” ধরনের এবং তা পরিবর্তন করা প্রয়োজন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাফসিন মেহনাজ আজিরিন বলেন,
“এহসানুল হক মিলনকে দেখলে আমার উগ্র মনে হয়। ওনার আচার-ব্যবহার এমন যে উনি একাই সুপেরিয়ার আর সবাই চিটার-বাটপার। কিন্তু ওনার যেসব আচরণ, সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ।”

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর নিজের ভাষা ও আচরণে পরিবর্তন আনা উচিত।

শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে নাফসিন বলেন, কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছিলেন-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতিরিক্ত স্বাধীনতা দিলে “জঙ্গি” তৈরি হতে পারে। এর জবাবে তিনি বলেন,
“১৮ জুলাই যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে না নামত, তাহলে আপনারা কোথায় থাকতেন সেটা চিন্তা করেন।”

তিনি প্রশ্ন তোলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপানো কতটা যৌক্তিক। তার ভাষায়,
“টেরোরিস্টের কোনো বাবা-মা নাই, কোনো সোসাইটি নাই, কোনো ইনস্টিটিউশন নাই। একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে পুরো ইনস্টিটিউশনকে জাজ করা যায় না।”

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন নাফসিন। তিনি বলেন,
“আমাদের ডাকসু নাই, কোনো ছাত্র সংগঠন নাই, পলিটিক্স করার স্ট্রাকচারও নাই। তারপরও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে রাজপথে ছিল এবং জুলাই অভ্যুত্থান সফল করেছিল, সেটা সবাই দেখেছে।”


দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,

১৩ ঘন্টা আগে


বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের
বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের

বিশ্ব শিক্ষক দিবসে সোচ্চার শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণসহ ৯ দফা দাবিনিজস্ব প্রতিবেদক ঢাকা (০৫ অক্টোবর, ২০২৬)বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য নিরসনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিণ...

১৩ ঘন্টা আগে


ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি
ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও প্রার্থী হিসেবে তাদের উপস্থিতি খুবই কম বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক...

১৭ ঘন্টা আগে


সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরের ওপর বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom