জাতীয়

শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির দাবি

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির দাবি

ছবি: সংগৃহীত


মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ নেতারা আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বলে দাবি করা ‘শাপলা গণহত্যা’র বিচার এবং ঘটনাটি শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানী জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত ‘শিক্ষা কারিকুলামে শাপলা গণহত্যার ঘটনা অন্তর্ভুক্তি’ শীর্ষক সেমিনার থেকে এ দাবি জানানো হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হক হাফেজ্জি এবং সঞ্চালনা করেন পরিচালক মুফতি ইলিয়াস হোসেন আরাবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাশেদ খান।

রাশেদ খান বলেন, “শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল, তার বিচার হতে হবে। জুলাইয়ের হত্যাযজ্ঞেরও বিচার হতে হবে।” তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে এসব ঘটনা অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

তিনি দাবি করেন, “শেখ হাসিনার শাসনামলে সংঘটিত ঘটনাগুলো নিয়ে ‘শেখ হাসিনার জুলুমতন্ত্র’ নামে একটি ডকুমেন্টারি হওয়া উচিত।”

সভাপতির বক্তব্যে মাহমুদুল হক হাফিজ্জী বলেন, “শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনাকে শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।” তিনি অভিযোগ করেন, হেফাজতে ইসলামের নিহতদের পরিবার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের মতো সুযোগ-সুবিধা পায়নি এবং ২০১৩ সালের ঘটনার বিচারও কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি।

সেমিনারে আরও বক্তব্য দেন হেফাজত-ই-ইসলাম বাংলাদেশ-সংশ্লিষ্ট ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিরা।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

৭ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

১০ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

২৩ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom