শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি হচ্ছে, টাস্কফোর্সের ভিত্তিতে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের শীর্ষ মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক ব্যবসার মূলহোতাদের চিহ্নিত করতে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাদক ব্যবসার মূলহোতাদের শনাক্ত করতে টাস্কফোর্স কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তারের কারণে দেশের যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
সভায় কক্সবাজার জেলায় মাদক প্রতিরোধে গঠিত বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক চোরাচালানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন করা হবে। একই সঙ্গে স্থলপথের পাশাপাশি জলপথেও বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, শুধু মাদকের মূলহোতাই নয়, চোরাচালানে বাহক বা ক্যারিয়ার হিসেবে যারা কাজ করছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদকের পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হোক-এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...
২১ মিনিট আগে
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, একক প্রার্থী হলে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষণা
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক বৈধ প্রার্থী না থাকলে ভোটগ্রহণ ছাড়াই একমাত্র বৈধ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে...
২ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর: ইতিহাস, স্মৃতি ও গণঅভ্যুত্থানের সাক্ষ্য বহনকারী নতুন প্রজন্মের ঠিকানা
প্রবল বর্ষণ উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যেন প্রমাণ করল—ইতিহাসকে কাছ থেকে জানার আগ্রহ কখনো থেমে থাকে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর থেকেই শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন সদ্য উদ্বোধন হওয়া ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের...
২ ঘন্টা আগে
দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। সরকারের অভিযোগ, একজন দণ্ডিত আসামিকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে...
২ ঘন্টা আগে
