জাতীয়

শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিলের দাবিতে বাংলাদেশ আজাদ পার্টির অবস্থান কর্মসূচি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ মাস আগে


শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিলের দাবিতে বাংলাদেশ আজাদ পার্টির অবস্থান কর্মসূচি

শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল এবং জুলাই আন্দোলনে শহীদ সকল জুলাই যোদ্ধার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আজাদ পার্টি।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীতে শহীদ শরিফ ওসমান হাদীর কবরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ২২২ দিন অতিক্রান্ত হলেও এখনো মামলার চার্জশিট দাখিল হয়নি এবং বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অবিলম্বে চার্জশিট দাখিল করে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ সকল জুলাই যোদ্ধার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান (বীর প্রতীক), দলের মুখপাত্র ও শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন, কর্নেল জুবায়ের, কর্নেল ফেরদৌস আজিজ এবং ডিউক হুদা।

এ ছাড়া বক্তব্য দেন শহীদ ইমাম মেহেদী হাসানের মা কুলসুম বেগম, জুলাই যোদ্ধা মোস্তাফিজ, শামিম আহমেদ (সাবেক পুলিশ), শহীদ জিয়াউর রহমান হলের সাবেক ভিপি মাহবুবুর রহমান এবং বাংলাদেশ আজাদ পার্টির প্রেসিডিয়াম সদস্য দেওয়ান রফিক।

বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে গণঅভ্যুত্থানের চেতনা পূর্ণতা পাবে না। তারা বিচার প্রক্রিয়া বিলম্বিত না করে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আজাদ পার্টির প্রধান সংগঠক মুন্সি বোরহান মাহমুদ।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে বলা হয়, শহীদদের রক্তের ঋণ কেবল স্মরণে নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই পরিশোধ করা সম্ভব। তাই শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল এবং জুলাই আন্দোলনের সব শহীদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানানো হয়।


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

১ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

২ দিন আগে


গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...

২ দিন আগে


সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom