জেলার খবর

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


শেরপুর প্রতিনিধি:
প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন—

  • বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ)

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা)

  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি)

সকালে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে কয়েকটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনও দেখা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন বাংলাদেশ তৎপর রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি দুই উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ১৪ জন ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের ১৮ জন কর্মকর্তা। পাশাপাশি দুই উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom