জাতীয়

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী

ছবি: সংগৃহীত


পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত-সুপ্তরা’ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আর দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্তরা’ তালপাতার পাখা দিয়ে তাতে বাতাস দিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের ভেতরের কিছু শক্তি ওই ষড়যন্ত্রে সায় দিচ্ছে এবং পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

জ্বালানি সংকটের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। তাঁর দাবি, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশেও জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, অনেক দেশেই বর্তমানে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। কিউবায় ১০ থেকে ১৫ দিন বিদ্যুৎ না থাকার দাবিও করেন তিনি।

হরমুজ প্রণালির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এ পথটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে চলমান পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে রিজভী জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে সরকারের পদক্ষেপের পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরও সরকারকে ডিজেল বিক্রিতে প্রতি লিটারে বড় অঙ্কের লোকসান বহন করতে হচ্ছে।


রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া বৈঠকে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট...

৫ ঘন্টা আগে


বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী
বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা...

৬ ঘন্টা আগে


ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার
ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার বিষয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব

১১ ঘন্টা আগে


জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি
জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এটিকে ‘৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom