শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ ভারতকে জানিয়েছে, সেটি দেশটির প্রচলিত আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ে নেওয়া হবে না। ভারতের আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এ ক্ষেত্রে বাংলাদেশের করা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না, তা যাচাই করা হবে।
আরেক ভারতীয় কর্মকর্তা জানান, প্রত্যর্পণের অনুরোধকে দুই দেশের চলমান কূটনৈতিক সম্পর্কের বাইরে আলাদাভাবে দেখার সুযোগ নেই। বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের সঙ্গে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্রও দেওয়া হয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের অনুরোধটি প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অন্যতম ভিত্তি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই রায়ে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রত্যর্পণ চুক্তিতে কী আছে
বাংলাদেশ ও ভারত ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত, দোষী সাব্যস্ত বা সাজা কার্যকরের প্রয়োজন হলে নির্দিষ্ট শর্তে তাকে এক দেশ থেকে অন্য দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা রয়েছে।
তবে রাজনৈতিক উদ্দেশ্যসম্পন্ন অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে। একই সঙ্গে হত্যা, হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও হত্যায় প্ররোচনাসহ কয়েকটি গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার বিধানও রয়েছে।
ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনেও বিদেশে অবস্থানরত আসামিকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ ও নথিপত্র যাচাই করতে পারে এবং প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্তের ব্যবস্থা করা হয়।
সব মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি এখন শুধু ঢাকা-নয়াদিল্লির রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। ভারতের আদালতের আইনি প্রক্রিয়াই শেষ পর্যন্ত এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ নয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে...
২ ঘন্টা আগে
বাবার দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা
দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। জানাজা ও দাফন শেষে কড়া পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।শনিবার (১৫ আগস্ট) রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জেমসের বাবা আবুল কালাম আজাদের...
৭ ঘন্টা আগে
কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক...
৩ দিন আগে
সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল...
৪ দিন আগে
