জাতীয়

গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

২ মাস আগে


গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত


গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কোনো ব্যবস্থা বাস্তবায়নে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই সংকট নিরসনে সরকার কাজ করছে। তবে ছয় মাস বা এক বছরের মধ্যে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। নতুন কোনো ব্যবস্থা নিতে গেলে অন্তত দুই বছর সময় লাগবে।’ তবে সংকট মোকাবিলায় সরকার কোনো সময় নষ্ট করছে না বলেও জানান তিনি।

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ‘এনার্জি মিক্স’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিয়ে তিনি বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের পুঁজিবাজার আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৭ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৭ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom