আইন-আদালত

বাবার দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


বাবার দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত


দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। জানাজা ও দাফন শেষে কড়া পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।

শনিবার (১৫ আগস্ট) রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জেমসের বাবা আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক ছিলেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে শনিবার দুপুরে তিনি মারা যান। বাবার মৃত্যুর পর জেমসকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

আবেদন অনুমোদনের পর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে পুলিশি পাহারায় বাড়িতে পৌঁছানোর পর দীর্ঘদিন পর বাবার মরদেহ, স্ত্রী-সন্তান ও স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন জেমস। পরে তিনি বাবার জানাজায় অংশ নেন।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়েই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাবার মৃত্যুর কারণে আদালতের অনুমতি সাপেক্ষে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট নাটোরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি জেমস। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জুন অসুস্থ বাবাকে দেখতে নিজ বাড়িতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি নাটোর জেলা কারাগারে বন্দি রয়েছেন।


শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে
শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ নয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে...

১৫ মিনিট আগে


কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর
কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক...

২ দিন আগে


সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল...

৩ দিন আগে


চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে
চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে

ফেনী প্রতিনিধি: চাঁদা দাবির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাড়ে চার মাস পর পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। বহিষ্কারের পর দীর্ঘ সময় দায়িত্বের বাইরে থাকার পর তাকে আবারও সংগঠনের গুরুত্বপূর্ণ এই পদে ফিরিয়ে দেওয়া হলো।এর আগে মাটিকাটা ও মাটি পরিবহনকে কেন্দ্র...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom