সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই সম্ভব: গয়েশ্বর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি নিয়ে রাজপথে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়টি সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদ্যমান সংবিধানের আলোকেই দেশের রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া পরিচালনা করতে হবে। সংবিধানের কোনো ধারা পরিবর্তনের প্রয়োজন হলে তা পরবর্তী জাতীয় সংসদ জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সংশোধন করতে পারে।
৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবির বিষয়ে তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়। এটা সংসদেই বিবেচনা করতে হবে।’
তিনি আরও বলেন, বর্তমানে যে সংবিধান কার্যকর রয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেটি অনুসরণ করেই পথ চলতে হবে। কোনো আইনি বা সাংবিধানিক বাধা থাকলে তা অতিক্রমের পথও সংসদীয় প্রক্রিয়ার মধ্যেই খুঁজতে হবে।
এদিকে একই অনুষ্ঠানে গয়েশ্বর জানান, গত ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেন গয়েশ্বর চন্দ্র রায়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় নির্বাচন কমিশন মির্জা ফখরুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।
আমির হামজার গাড়িবহরে হামলার নিন্দা জামায়াতের
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ
২৮ মিনিট আগে
বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলকে ছয় মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দেওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারের সামনে একটি সুনির্দিষ্ট সমাধান পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ছয়...
৫৪ মিনিট আগে
আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা, আহত ১০
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার জের ধরে জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের পাশাপাশি গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় ও একটি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।শনিবার...
২ ঘন্টা আগে
বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব আসিফ মাহমুদের
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে আয়োজিত কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হয়েছিল।শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ...
১৭ ঘন্টা আগে
