যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুদ্ধের ভয়াবহতায় গাজার বিস্তীর্ণ কৃষিজমি, গ্রিনহাউস ও সেচব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ছোট পরিসরের কৃষি উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। জমি ও উৎপাদন উপকরণ হারানো অনেক কৃষক এখন ভাড়া করা জমি ও গ্রিনহাউসে সবজি চাষ করে জীবিকা পুনর্গঠনের চেষ্টা করছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সঙ্গে হাজার হাজার কৃষিকূপ ও খামারও নষ্ট হয়েছে। ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে গিয়ে খাদ্য ও জীবিকার সংকট আরও তীব্র হয়েছে।
এই পরিস্থিতিতে কিছু কৃষক সীমিত জমি ও সম্পদ নিয়ে নতুন করে চাষাবাদ শুরু করেছেন। উন্নয়ন সহায়তায় নির্মিত একটি গ্রিনহাউসে সবজি উৎপাদনের মাধ্যমে একজন কৃষক আবার পরিবারের আয়-রোজগার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে আরও দুই বেকার কৃষকের।
কৃষি কর্মকর্তারা বলছেন, গাজার কৃষি খাত পুনরুদ্ধারে ক্ষতিগ্রস্ত জমির মাটি পুনর্বাসন, পানির উৎস ও সেচব্যবস্থা সংস্কার এবং বীজ, সার ও কৃষি সরঞ্জাম সরবরাহ জরুরি।
ছোট এসব উদ্যোগ এখন শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়; যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও গাজার কৃষকদের ঘুরে দাঁড়ানোর প্রতীক হয়ে উঠছে। তবে কৃষি খাতকে পূর্ণাঙ্গভাবে পুনরুদ্ধার করতে প্রয়োজন ব্যাপক অবকাঠামো পুনর্গঠন, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ধারাবাহিক আন্তর্জাতিক সহায়তা।
ইরানে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো, যুদ্ধকৌশলে বড় পরিবর্তন
সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নতুন কাঠামোয় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ইরানের এক কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, আগের সংঘাতগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ
১৭ মিনিট আগে
চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা
দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিপাইনের সঙ্গে চীনের সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যস্ততা ওয়াশিংটনের এশিয়া নীতির ওপরও প্রভাব ফেলছে।বিতর্কিত সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইনের পুরোনো যুদ্ধজাহাজ সিয়েরা মাদ্রে ঘিরে চীনা কোস্ট গার্ডের সঙ্গে...
১ ঘন্টা আগে
হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের...
২ ঘন্টা আগে
১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৩৪১টি পরাঘাতের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ানতার শহর থেকে...
৩ ঘন্টা আগে
