শেখ হাসিনার ‘ফেরার’ বক্তব্য নিয়ে সোহেল তাজের সমালোচনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের অহংকার ও ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত একটি দেশ এবং একটি রাজনৈতিক দল—উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ‘আমি এই বছরেই ফিরব’ বক্তব্যেরও সমালোচনা করেন।
সোহেল তাজ লিখেছেন, “একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এর উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার।”
তিনি দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পোস্টে আরও অভিযোগ করে তিনি বলেন, দেশ ছেড়ে যাওয়ার পরও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দলের সাধারণ ও নিরীহ নেতাকর্মীদের জন্য নতুন ঝুঁকি সৃষ্টি করতে পারে।
সোহেল তাজের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে তার উত্থাপিত অভিযোগ ও মন্তব্যের বিষয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন জামিল সিদ্দিকী
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী।শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।জামিল সিদ্দিকী বলেন, জুলাই আন্দোলনের মাঝামাঝি
২ ঘন্টা আগে
‘তারেক রহমানকে ১০ বছর সময় দিন, বিদেশিরাও এদেশে কাজ করতে আসবে’: জুলাইযোদ্ধা
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া এক জুলাইযোদ্ধা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধারাবাহিকভাবে ১০ বছর কাজ করার সুযোগ দেওয়া হলে বাংলাদেশ এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে বিদেশিরাও কাজের জন্য এ দেশে আসতে আগ্রহী হবে।শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি
৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে এই ঐতিহাসিক মাইলফলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি...
৪ ঘন্টা আগে
দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের ক্ষেত্রে বদলির সুযোগ নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।শনিবার নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী...
৬ ঘন্টা আগে
