‘শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক বক্তব্য, বাস্তবতা নেই’: আন্দালিব রহমান পার্থ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক আলোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এ ধরনের বক্তব্য মূলত দলকে টিকিয়ে রাখার রাজনৈতিক প্রচেষ্টা, এর বাস্তব কোনো ভিত্তি নেই।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, “শেখ হাসিনার দেশে আসার আলোচনা দল টিকিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক কথা। এর বাস্তবতা নেই।”
তিনি আরও বলেন, “জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হবে। জুলাইয়ের যে আত্মত্যাগ, মানুষের যে মানসিকতা এবং পরিবর্তিত বাস্তবতা—এসব উপেক্ষা করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।”
পরে নদীভাঙনকবলিত ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য। তিনি জানান, আগামী একনেক সভায় ওই এলাকার নদীভাঙন রোধে প্রয়োজনীয় প্রকল্প ও বরাদ্দ পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
এ সময় তিনি সরকারের চলমান খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
৪৫ দিন পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মঙ্গলবার থেকে চিকিৎসাসেবা শুরু
দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দিয়ে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।লাইসেন্স ফিরে পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা...
৬ ঘন্টা আগে
‘আইনশৃঙ্খলা উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ আসবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিনিয়োগের পূর্বশর্তই হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যেই সরকার জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর উন্নয়নকাজের...
৭ ঘন্টা আগে
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ, নেমেছে ৯৭তম স্থানে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের জুলাই সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম।লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই তাদের সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট...
১১ ঘন্টা আগে
‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক এবি পার্টি আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দি ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স...
১২ ঘন্টা আগে
