জাতীয়

শেখ হাসিনাকে এখনই দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান আসিফ নজরুলের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


শেখ হাসিনাকে এখনই দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান আসিফ নজরুলের

ছবি: সংগৃহীত


ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দেশে ফেরার ইচ্ছা যদি সত্যিই থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত।

শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, “ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।”

পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। তার দাবি, বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে এবং সরকার বলছে, তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়।

আসিফ নজরুল লেখেন, “অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? বাংলাদেশের জনগণ এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে।”

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণহানির ঘটনা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘আয়নাঘর’, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, ভোটাধিকার প্রশ্ন এবং ভারতের সঙ্গে সম্পর্ক-এসব বিষয়ে শেখ হাসিনার ব্যাখ্যা আদালত ও ইতিহাস জানতে চাইবে বলে তিনি মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতি আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা-কর্মীকে বহন করতে হচ্ছে। তাই তিনি আহ্বান জানান, যদি দেশে ফেরার সিদ্ধান্ত সত্যিই নিয়ে থাকেন, তাহলে বিলম্ব না করে ফিরে এসে আইনের মুখোমুখি হোন এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরুন।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলাই উচিত।


ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...

৪৪ মিনিট আগে


দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...

৬ ঘন্টা আগে


অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...

৭ ঘন্টা আগে


পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom