শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, শেখ হাসিনা সরকারের সময় যে ধরনের প্রবণতা দেখা গিয়েছিল, বর্তমান সরকারেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো-বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ-দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তিনি দাবি করেন, বর্তমান সরকারের এক মাসও না পেরোতেই একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হোসেন চুপ্পুকে অপসারণের আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “এ দেশে ৭ মার্চ, মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবের নামে যদি ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে এনসিপি ও তাদের মিত্র ১১ দল কোনোভাবেই তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “এ দেশের ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিবাদের বিচার এবং ফ্যাসিস্টদের দোসরদের বিচার এই বাংলার মাটিতেই হবে।”
সরকারি দলের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনকে নানা উপায়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী শপথ নেওয়া হলেও সরকার সেই প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই সনদের বৈধতা নিয়েও বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে এবং আদালতের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিছু মিডিয়া পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে লক্ষ্যবস্তু করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “সারাদেশে নানা প্রক্রিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিভিন্ন মিথ্যা ও অপতথ্য ছড়ানো হচ্ছে।”
মুক্তিযুদ্ধকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের অংশ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ব্যবহার করে অতীতে অনেক অপকর্মকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থী ও শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব এবং জেলা আমির মাওলানা বদরুদ্দীনসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...
২ দিন আগে
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...
৩ দিন আগে
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও
৩ দিন আগে
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা
৬ দিন আগে
