শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা উচিত। এ লক্ষ্যে সরকারকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা সামনে এসেছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশ ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তিনি দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন—আমাদের প্রত্যাশা সেটিই।’
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ইতোমধ্যে হয়েছে। এখন সরকারের দায়িত্ব হলো প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় বাস্তবায়ন করা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে আনা হবে, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন কি না-এসব বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে হবে।
তার ভাষায়, ‘এখানে আর কোনো তৃতীয় পক্ষ নেই। সরকারই নির্ধারণ করবে তাকে কখন, কীভাবে দেশে আনা হবে এবং কীভাবে আদালতের রায় কার্যকর করা হবে।’
নাহিদ ইসলাম আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সম্পর্কিত। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরা কিংবা বিচার প্রক্রিয়ার বিষয়টি মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া মানুষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হয় এবং সরকার সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে সরকারই।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, ‘শেখ হাসিনার রায় ইতোমধ্যেই হয়েছে। এখন সেটি বাস্তবায়ন করতে হবে।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বন্যা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা ও বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান সারজিস আলমের
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা এবং বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সারজিস আলম...
২ ঘন্টা আগে
জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি: প্রতিমন্ত্রী টুকু
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মানোন্নয়নে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের...
৪ ঘন্টা আগে
সরকারি প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না, চাঁদাবাজদের ছাড় নয়: আইনমন্ত্রী
সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প কিংবা জনসেবামূলক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের আড়ালে কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১০ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় থাকার...
৪ ঘন্টা আগে
বৃষ্টির পানি দ্রুত অপসারণে নির্দেশনা, মিরপুরের জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল-সংলগ্ন এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।শুক্রবার (১০ জুলাই) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত
৫ ঘন্টা আগে
