“শেখ হাসিনা আসন-টাকার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি”
অনলাইন ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা তাদের আসন ও টাকা অফার করেছিলেন। কিন্তু তারা ‘ফ্যাসিবাদের’ সঙ্গে কোনো আপোষ করেননি। দেশের প্রয়োজনে জোট হলেও ন্যায্যতা ও সম্মানজনক আসনসমঝোতার ভিত্তিতেই সেটি হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নূর। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে স্থানীয় গণঅধিকার পরিষদ এ জনসভার আয়োজন করে।
এসময় তিনি জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলামকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
নির্বাচন প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনও কার্যক্রম চূড়ান্ত করছে এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে নির্বাচন পেছাতে পারে, নইলে সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল—যখনই হোক, গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে। তবে দেশের স্বার্থে জোট হলে যেসব আসনে তাদের জনসমর্থন আছে, সেসব আসন নিশ্চিত করেই জোটে যেতে চায় দলটি।
অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে নুরুল হক নূর বলেন, দেশের রাজনীতিতে কেউই হুমকি-ধামকি বা আধিপত্য বিস্তারের অপপ্রয়াস চালাতে পারবে না। তিনি দাবি করেন, ১৬ বছরের ‘অপশাসন’ জনগণের আন্দোলনে মুহূর্তেই ভেঙে পড়েছে। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের পরিণতিও একই হবে। সব রাজনৈতিক দলকে সংযত ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাইয়ূমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১২ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৪ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৬ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
১৬ ঘন্টা আগে
