সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৪ দিন আগে


শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল শুক্রবার দুপুর দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

তিনি বলেন, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহৃত একটি অপ্পো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার মোল্লা জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে পরে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।


ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ ও অর্থায়ন অনিশ্চয়তা
ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ ও অর্থায়ন অনিশ্চয়তা

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন উইকেয়ার ফেজ-১ প্রকল্পের আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) ছয় লেনে উন্নীতকরণ কাজ চরম ধীরগতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। ভূমি অধিগ্রহণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগে নির্মাণকাজ কার্যত স্থবির হয়ে রয়েছে। এতে খোঁড়াখুঁড়ি ও খানাখন্দে ভরা মহাসড়কে দুর্ভোগ চরমে পৌঁছেছে।চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পের বর্ধিত...

১ দিন আগে


খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে আগ্রহী চীন, সম্ভাব্যতা যাচাইয়ে রামপাল পরিদর্শন
খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে আগ্রহী চীন, সম্ভাব্যতা যাচাইয়ে রামপাল পরিদর্শন

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে একটি চীনা প্রতিনিধি দল। শনিবার (২৫ জুলাই) বিকেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তারা নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নে আগ্রহের কথা জানান।পরিদর্শনের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার...

৩ দিন আগে


ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত
ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি বিকল বাস দাঁড়িয়ে থাকায় সামনে থাকা যানবাহনগুলো গতি কমিয়ে দেয়। এ সময় পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি কমালে দ্রুতগতির একটি যাত্রীবাহী

৪ দিন আগে


নোয়াখালীতে যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত নারী পলাতক
নোয়াখালীতে যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত নারী পলাতক

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।বুধবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মার্যাদপাড়া...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom