জাতীয়

‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে সেখানে মব তৈরি করা হয়েছে। তার ভাষায়, জামায়াত একটি হঠকারী দল এবং সুযোগ পেলে তারা অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। বিদেশি কূটনীতিকদের সামনে এমন ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, “আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।”

জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।”

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম. এ. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর
এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর

দুর্নীতি প্রতিরোধ এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি...

৩ ঘন্টা আগে


“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী
“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশ থেকে মাঝে মধ্যে বক্তব্য দিয়ে বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর গ্রহণ করবে না।শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের...

৪ ঘন্টা আগে


‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল
‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দুর্ভাগ্য হলো, দলটি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়াতে হয়। উত্তরাধিকার সূত্রে প্রতিবারই একটি সংকটাপন্ন রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করতে হয় বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’...

৫ ঘন্টা আগে


‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী
‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হোক-এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom