স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ শেষে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাউখালী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর ও সংলগ্ন এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন দলের নেতাকর্মীরা।
কর্মসূচিরে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কেবল দলীয় উদযাপন নয়,সাধারণ মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবক দল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান নিক্স,বিশিষ্ট বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, বদরুদ্দোজা মিঞা,গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ফিরোজ এবং সদস্য সচিব মোঃ রাকিব তালুকদার।
এছাড়াও কাউখালী উপজেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই পরিবেশবান্ধব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
