রাজনীতি

সব নারী এবং কন্যার জন্য বাংলাদেশ নিরাপদ হবে: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


সব নারী এবং কন্যার জন্য বাংলাদেশ নিরাপদ হবে: জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, অদম্য মনোবলই একজন নারীর সবচেয়ে বড় শক্তি। রোববার (৮ মার্চ) বিশ্বজুড়ে পালিত নারী দিবসের মাহেন্দ্রক্ষণে তিনি বাংলাদেশের নারী ও কন্যাশিশুদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

ডা. জুবাইদা রহমান দেশের প্রতিটি নারীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উদাহরণ টেনে বলেন, “বেগম খালেদা জিয়ার মূল শক্তি ছিল তার অটল দৃঢ়তা, এবং নেতৃত্বের মূল চালিকাশক্তি ছিল তার অপরিসীম সাহস।” নারীর আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি কীভাবে একটি জাতিকে সঠিক দিশা দেখাতে পারে, তা তিনি বেগম জিয়ার রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।

তিনি আরও বলেন, “নারী যখন এগিয়ে যায়, পুরো জাতিই এগিয়ে যায়।” সমাজের সব স্তরে নারীর সততা, মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে তিনি অঙ্গীকার করেন, প্রতিটি নারী ও কন্যাশিশুর জন্য বাংলাদেশকে নিরাপদ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

ডা. জুবাইদা রহমান নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন এবং তাদের অধিকার রক্ষার গুরুত্বও তুলে ধরেন এবং বিশ্বাস করেন, নারীরা উপযুক্ত সুযোগ ও নিরাপত্তা পেলে দেশের উন্নয়নে অভাবনীয় ভূমিকা রাখতে সক্ষম। তিনি আন্তর্জাতিক নারী দিবসে দেশের সকল নারীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।


ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...

৫ ঘন্টা আগে


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...

৫ ঘন্টা আগে


শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...

৬ ঘন্টা আগে


অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom