সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই এগোতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ধরনের ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সরকার দেশ পরিচালনা করতে চায়। তিনি বলেন, জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
সোমবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সন্তান যেমন বড় হলে পরিবার আনন্দ পায়, তেমনি নিজের হাতে লাগানো একটি গাছ বড় হতে দেখলেও একই ধরনের আনন্দ অনুভূত হয়।
তিনি জানান, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা এখনো অনেক কম। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে সরকার।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়েছে এবং আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। এ বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ব দেশের মানুষেরই। বাইরের কেউ এসে বাংলাদেশের সমস্যার সমাধান করে দেবে-এমন আশা না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন-‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
এর আগে সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকাতেও পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
১ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
২৩ ঘন্টা আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
২৩ ঘন্টা আগে
নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান
চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাউ’। সম্ভাব্য এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আগে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন আলোচনা পুনরায় শুরু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ‘টাইমস নাউ’ জানায়, সম্ভাব্য সফরকে সামনে রেখে...
১ দিন আগে
