সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা অপরিহার্য: সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, আধুনিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সেনাবাহিনী গড়ে তুলতে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমি-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমির লক্ষ্য হলো নিবেদিতপ্রাণ, দক্ষ, চৌকস, মেধাবী এবং একবিংশ শতাব্দীর নেতৃত্বের উপযোগী সেনা কর্মকর্তা তৈরি করা। তিনি উল্লেখ করেন, এই একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধের মাধ্যমে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, ‘চির উন্নত মম শির’ মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীকে সমৃদ্ধ করতে বাংলাদেশ মিলিটারি একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ অবদানের জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রামের ভাটিয়ারি-তে অনুষ্ঠিত কুচকাওয়াজে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বক্তব্যে তিনি আরও জানান, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জোর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের
১ ঘন্টা আগে
‘বর্তমান সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই’-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইনগতভাবে কেউ ঋণখেলাপি হিসেবে প্রমাণিত নন।বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের...
৪ ঘন্টা আগে
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত অনুষ্ঠানে তিনি ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন এবং সেখানে নিশানা অনুশীলনও প্রত্যক্ষ করেন।উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক এই ফায়ারিং রেঞ্জ এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ
৪ ঘন্টা আগে
সংসদে ‘ঝুঁকিয়া’ শব্দ বাতিল, ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শনের সুযোগ থাকবে: স্পিকার
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর ফলে এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের বৈঠকের শুরুতে এ সিদ্ধান্তের কথা জানান স্পিকার। তিনি বলেন, কার্যপ্রণালি বিধি ২৬৭
৫ ঘন্টা আগে
