জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে কঠোর আইন আনছে সরকার

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে কঠোর আইন আনছে সরকার

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারপ্রধান, রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি মানহানিকর কনটেন্ট ছড়িয়ে পড়া রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’ নামে একটি সংশোধিত আইন প্রণয়নের কাজ শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তথ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সংসদীয় বিধান অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার আড়ালে বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সরকারপ্রধান, তার পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিদ্যমান আইনের সংস্কার জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, প্রস্তাবিত আইনে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও মানহানিকর কনটেন্টের সংজ্ঞা আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে মেটা (ফেসবুক)সহ অন্যান্য প্ল্যাটফর্মকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপত্তিকর বা ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিভিন্ন কনটেন্ট অপসারণের অনুরোধ পাঠালেও বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয় না। নতুন আইনে এ বিষয়ে বাধ্যবাধকতা এবং প্রয়োগযোগ্যতা নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা ও বিটিআরসিকে কনটেন্ট ব্লক, অপসারণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিস্তৃত ক্ষমতা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮৬৭ সালের পুরোনো আইনকে আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন বেটিং, জুয়া এবং এসবের সঙ্গে সম্পৃক্ত অপরাধ দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে। আইনটির খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সংসদ অধিবেশনেই তা উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়েও তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কার্যকর ও সক্ষম করে তুলতে নতুন আইনি কাঠামো প্রস্তুত করা হয়েছে। এতে কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক পরীক্ষাগার সুবিধা এবং নিজস্ব ডগ স্কোয়াড গঠনের বিধান রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রস্তাবিত আইনগুলো কার্যকর হলে সাইবার অপরাধ, গুজব, অনলাইন জুয়া এবং মাদক-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।


জুলাইয়ে শুরু হচ্ছে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা বিতরণ কার্যক্রম
জুলাইয়ে শুরু হচ্ছে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা বিতরণ কার্যক্রম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী জুলাই মাসে এ কর্মসূচির পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভায় তিনি...

৭ ঘন্টা আগে


রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট সরকার, তিন মাসের মধ্যে কার্যকরের আশা
রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট সরকার, তিন মাসের মধ্যে কার্যকরের আশা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার প্রতিটি আইনি ধাপ অনুসরণ করেই আদালত এই রায় ঘোষণা করেছেন এবং এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত

১ দিন আগে


অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে উদ্বেগ, মানবিক আচরণের আহ্বান আসিফ আকবরের
অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে উদ্বেগ, মানবিক আচরণের আহ্বান আসিফ আকবরের

ঢাকাই গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানান।শনিবার (৬ জুন) নিজের ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, “এই বাফেলোটার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত

২ দিন আগে


আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: পরিবারকে আজীবন সহায়তার ঘোষণা
আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: পরিবারকে আজীবন সহায়তার ঘোষণা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে ভুক্তভোগী পরিবার...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom