সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা: অবৈধ সম্পদের ২২ বস্তা ডকুমেন্টস উদ্ধার
অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ২২ বস্তা নথিপত্র উদ্ধার করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে, ঘুষ গ্রহণ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবি পিএলসি’র সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গত ১৮ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
এই মামলার অন্য আসামিরা হলেন- ইউসিবি পিএলসি’র সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক ও আরামিট পিএলসি’র এজিএম আব্দুল আজিজ, ক্ল্যাসিক ট্রেডিংয়ের মালিক ও আরামিট পিএলসি’র এজিএম মো. জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক ও আরামিট পিএলসি’র এও মো. মিসবাহুল আলম, রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফারিদ উদ্দিন, লুসেন্ট ট্রেডিংয়ের মালিক মো. জাহিদ, নূর মোহাম্মদ এবং মো. ইয়াসিনুর রহমান।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা একে অপরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবিএলের প্রধান কার্যালয়ের গ্রাহক আব্দুল কাদির মোল্লাকে ভয় দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করেন। পরবর্তীতে এই অর্থ বিদেশে পাচার ও হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি মূলত তার বাবার রাজনৈতিক পরিচয়ে সক্রিয় রাজনীতিতে আসেন। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবার মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন।
সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসাথে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৩ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৮ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
২০ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
