র্যাবের নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
নাম পরিবর্তনের ফলে কাজের কোনো বাস্তব পরিবর্তন আসবে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীটির কাজের মানে এরই মধ্যে পরিবর্তন এসেছে। তিনি বলেন, “অনেকের পক্ষ থেকেই র্যাবের নাম পরিবর্তনের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতেই নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার সময় এই বাহিনীর নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম’ (র্যাট)। পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র্যাব)। এবার আবারও নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো।
পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত এই বিশেষ বাহিনীর নতুন নাম ও কাঠামো শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
৫ ঘন্টা আগে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...
৬ ঘন্টা আগে
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...
৭ ঘন্টা আগে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
৯ ঘন্টা আগে
