ঋণনির্ভর রাষ্ট্র থেকে বাংলাদেশকে পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনে দেশকে ঋণনির্ভর ও আমদানি-নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সব খাতে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রকে এখন পুনর্গঠন করতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই কাঠামোর মাধ্যমে জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, সরকারের ‘সংস্কার ও উন্নয়নের পাঁচ স্তম্ভে’ দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা ও সুশাসনের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব লক্ষ্য এসডিজির মূল অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একইভাবে এসডিজি বাস্তবায়নেও দেশ এগিয়ে যাচ্ছে। এসডিজির মূলনীতি ‘কাউকে পেছনে ফেলে নয়’-বর্তমান সরকারের জননীতিতেও এর প্রতিফলন রয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সঙ্গে এমডিজি ও এসডিজির বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।
তিনি বলেন, দেশ পুনর্গঠনের এই যাত্রায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নকে টেকসই করতে অর্থনীতি, সামাজিক সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসনের ওপর সমান গুরুত্ব দিতে হবে।
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এদিকে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী কয়েক দিন দেশের
১৫ মিনিট আগে
বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি এলে যা করবেন
সম্প্রতি বিভিন্ন এলাকায় আগের মাসের তুলনায় বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিশেষ করে জুন মাসের বিলে কয়েক গুণ বেশি অর্থ দেখানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে দ্রুত তা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে সরকার।অতিরিক্ত বিল এলে প্রথমে যা করবেনপ্রথমে বাসার ডিজিটাল বা
২৮ মিনিট আগে
১৮ বছরের নির্যাতিতরা পাবেন বীরের মর্যাদা: মুক্তিযুদ্ধমন্ত্রী
বিগত সরকারের ১৮ বছরের শাসনামলে আন্দোলন-সংগ্রাম, গুম ও খুনসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি ও ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন,
১ ঘন্টা আগে
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার বন্ধে টিভি বন্ধের নির্দেশ কাদেরের
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা একটি টেলিভিশন চ্যানেল বন্ধের জন্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের কথোপকথনের একটি নতুন কল রেকর্ড দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে
১০ ঘন্টা আগে
