রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া বৈঠকে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
‘দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের নতুন আহ্বান’ শীর্ষক এই বৈশ্বিক আলোচনার সহ-আয়োজক ছিল বাংলাদেশ ও গাম্বিয়া। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। তুরস্ক ও কুয়েত যথাক্রমে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত। বাংলাদেশ আর রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল বাস্তুচ্যুত অবস্থায় রাখতে চায় না। তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং অধিকার সুরক্ষিত রেখে নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব দেন তারেক রহমান। প্রথমত, দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। দ্বিতীয়ত, মিয়ানমারে রোহিঙ্গাসহ বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন।
তৃতীয়ত, রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। চতুর্থত, টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আন্তর্জাতিক বিচার ও তদন্ত ব্যবস্থায় অব্যাহত সহযোগিতা চান। পঞ্চমত, মাদক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নয় বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে এবং খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহায়তা করছে। তবে দীর্ঘদিনের এই মানবিক সহায়তা অনির্দিষ্টকাল ধরে বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। একই সঙ্গে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি মানবপাচার, মাদকপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের মতো নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে।
বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা...
৫ ঘন্টা আগে
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত-সুপ্তরা’ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও...
৯ ঘন্টা আগে
ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার
রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার বিষয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব
৯ ঘন্টা আগে
জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এটিকে ‘৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও...
১০ ঘন্টা আগে
