জাতীয়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সাহাবুদ্দিন চুপ্পু

অনলাইন ডেস্ক

১ মাস আগে


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সাহাবুদ্দিন চুপ্পু

ছবি: সংগৃহীত


বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হল কানায় কানায় পূর্ণ। মঞ্চে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পাশে ছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে অতিথিদের সারিতে সামনের দিকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে শপথ অনুষ্ঠানে ছিলেন না সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

সাবেক রাষ্ট্রপতি কেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তা জানতে বঙ্গভবন ও সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাবেক রাষ্ট্রপতিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না।

বঙ্গভবনের জনবিভাগের এক কর্মকর্তাও জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। বঙ্গভবন কেবল আয়োজনে সহযোগিতা করে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্য আসন রাখার বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় এ ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি।

এদিকে আমন্ত্রণ পেয়েছিলেন কি না-এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তিনি কোনো আমন্ত্রণ পাননি। বিষয়টি নিয়ে তিনি দুঃখিত ও বিব্রত বলেও জানান।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, আগের তুলনায় তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছে। পা ফুলে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলাতেও সমস্যা হচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানান তিনি। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছিল।

পদত্যাগপত্রে সাহাবুদ্দিন আরও জানান, স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ শনাক্ত হয়েছে। এর কারণে মাঝে মাঝে তিনি সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের পরও তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বহাল ছিলেন। আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি সরকারের আমলেও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে শেষ দিকে বিএনপি সরকারের সঙ্গে তার সম্পর্ক ও রাজনৈতিক গুরুত্ব কমে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৮ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৮ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom