জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন স্পিকার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন স্পিকার

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহলে জোরালো হতে থাকে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাংবিধানিকভাবে তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনকাল ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। তার মেয়াদকালেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর নজিরও গড়েছেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের পর এখন সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

২ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

৩ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২২ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom