রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আন্তর্জাতিক গণমাধ্যমে, গুরুত্ব পেল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। বিবিসি, রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য স্টার ও নিউজ-১৮সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে তুলে ধরেছে।
হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আলোচনার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগের তথ্য প্রকাশ করে জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমের বরাত অনুযায়ী মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্ব ছেড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে পদত্যাগের ঘটনাকে বিশ্লেষণ করেছে।
মালয়েশিয়ার দ্য স্টার পদত্যাগের ক্ষেত্রে স্বাস্থ্যগত কারণকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। একইভাবে ভারতের নিউজ-১৮-ও স্বাস্থ্যগত কারণ উল্লেখের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির রাজনৈতিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদত্যাগকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক পরিবর্তনের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমসহ আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশিত হয়েছে। অধিকাংশ প্রতিবেদনে পদত্যাগের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাবের বিষয়টিও আলোচনায় এসেছে।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
৫ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
৫ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
১ দিন আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
১ দিন আগে
