জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত


দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

স্থায়ী কমিটির একটি সূত্রের দাবি, বৃহস্পতিবারের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এর আগে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনও বৃহস্পতিবার। ফলে ওই দিনই দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মির্জা ফখরুলের মনোনয়ন নিয়ে আলোচনা

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্রের দাবি, গত শনিবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থীকে ওই পদে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণে সম্মত—এ মর্মে স্বাক্ষর করা ঘোষণা বা বিবৃতি জমা দিতে হয়।

মনোনয়নপত্র সংগ্রহ

এর আগে গত রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রার্থী হলে জয় অনেকটাই নিশ্চিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমান সংসদে সরকারি দল বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর রাষ্ট্রপতি পদে দলটির চূড়ান্ত প্রার্থী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবস্থান পরিষ্কার হতে পারে।


মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী

আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...

৪ মিনিট আগে


প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা

টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...

২৭ মিনিট আগে


‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল
‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট, প্রতিকূলতা ও অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন এবং রাজনীতিতে স্ত্রীর...

৬ ঘন্টা আগে


কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া  নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা
কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা

কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কবির কবর জিয়ারতের পর এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা উপস্থিত...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom