রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং জোটের প্রার্থী নির্ধারণসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করার কথা জানিয়েছিল দলটি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
২ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
৩ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
২০ ঘন্টা আগে
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১ দিন আগে
