জাতীয়

রাশেদ খানকে নির্যাতনের অভিযোগে ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে তদন্ত

অনলাইন ডেস্ক

৩ দিন আগে


রাশেদ খানকে নির্যাতনের অভিযোগে ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে তদন্ত

ছবি: সংগৃহীত


কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খানকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রসিকিউশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান অভিযোগ করেন, সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করে ১৫ দিন ধরে নির্যাতন করেছিলেন এডিসি ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাত ও মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বিচার চেয়ে ২০২৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেন রাশেদ খান।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

১৮ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

১৮ ঘন্টা আগে


জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান, নতুন অধ্যায়ে জিয়া পরিবারের যাত্রা
জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান, নতুন অধ্যায়ে জিয়া পরিবারের যাত্রা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেবেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।...

১৯ ঘন্টা আগে


প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল অর্থনীতিতে আনতে হবে: অর্থমন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল অর্থনীতিতে আনতে হবে: অর্থমন্ত্রী

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো, ‘এক সিটিজেন এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom