রাজধানীতে প্রতিদিন সহস্রাধিক মানুষের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ব্যস্ত সড়ক ও জনবহুল এলাকায় জীবিকার তাগিদে প্রতিদিন ছুটে চলেন অসংখ্য মানুষ। পথশিশু, রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী ও প্রবীণসহ সুবিধাবঞ্চিত অনেক মানুষের কাছেই নিয়মিত একবেলা পুষ্টিকর খাবার জোগাড় করা কঠিন। এসব মানুষের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে সামাজিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ ‘মাস্তুল মেহমানখানা’।
বর্তমানে রাজধানীর ২০টি নির্ধারিত পয়েন্টে প্রতিদিন সহস্রাধিক মানুষের কাছে রান্না করা পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা।
মাস্তুল ফাউন্ডেশনের নিজস্ব রান্নাঘরে প্রতিদিন খাবার প্রস্তুত করা হয়। পরে স্বেচ্ছাসেবীদের পৃথক দল রাজধানীর ২০টি নির্ধারিত পয়েন্টে খাবার পৌঁছে দেন। এর মাধ্যমে মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষ সময়মতো একবেলা সম্মানজনক আহারের সুযোগ পাচ্ছেন।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “একজন ক্ষুধার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া শুধু একটি দাতব্য কাজ নয়; এটি আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।” তিনি বলেন, মেহমানখানায় কাউকে দানগ্রহীতা হিসেবে দেখা হয় না; বরং সবাইকে সম্মানের সঙ্গে খাবার গ্রহণের সুযোগ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ বলেন, মেহমানখানা শুধু খাবার দেওয়ার কর্মসূচি নয়, এটি মানুষের মর্যাদা রক্ষার একটি মানবিক উদ্যোগ। একজন মানুষও যেন ক্ষুধার কষ্ট নিয়ে ফিরে না যান—এটাই তাদের প্রতিদিনের অন্যতম লক্ষ্য।
মাস্তুল ফাউন্ডেশন মনে করে, ক্ষুধামুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা, দাতা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এই উদ্যোগ রাজধানীর গণ্ডি পেরিয়ে দেশব্যাপী আরও বিস্তৃত করা সম্ভব।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সচেতন নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘মাস্তুল মেহমানখানা’র মানবিক কার্যক্রমের অংশীদার হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, এই উদ্যোগ শুধু একবেলা খাবার পৌঁছে দিচ্ছে না; বরং সমাজে ছড়িয়ে দিচ্ছে সম্মান, সহমর্মিতা ও মানবিক ভ্রাতৃত্বের বার্তা।
এক নজরে ‘মাস্তুল মেহমানখানা’
পরিধি: রাজধানীর ২০টি নির্ধারিত পয়েন্টে প্রতিদিন খাবার বিতরণ
উপকারভোগী: পথশিশু, রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষ
খাবার প্রস্তুতি: মাস্তুল ফাউন্ডেশনের নিজস্ব রান্নাঘরে
মূল দর্শন: করুণা নয়-মেহমান হিসেবে সম্মান ও মর্যাদার সঙ্গে আপ্যায়ন
লক্ষ্য: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও সহমর্মী সমাজ গড়ে তোলা
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
