সারাদেশ

রাজধানীতে জ্বালানি সংকট: দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবুও মিলছে না তেল

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


রাজধানীতে জ্বালানি সংকট: দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবুও মিলছে না তেল

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এর জেরে রাজধানীজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর রাজারবাগ, মহাখালী, মৎস্য ভবন, বাড্ডা, নীলক্ষেতসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়—পেট্রোল পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। ভোর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেকে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

চালকদের অভিযোগ, দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল মিলছে না। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও ব্যর্থ হচ্ছেন। এতে অফিস যাতায়াত ও জীবিকা নির্বাহে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

অনেকের দাবি, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও তেল মজুত রেখে বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ নয়, কিন্তু হঠাৎ অতিরিক্ত চাহিদা এবং ‘ফুল ট্যাংক’ করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অনেক পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেটকারে নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মেরুল বাড্ডার একটি পাম্প বন্ধ থাকলেও প্রগতি সরণির একটি সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। রাজারবাগ সার্ভিস স্টেশনেও একই চিত্র।

রাইড-শেয়ার চালক মাসুদ করিম বলেন, “বাইকের চাকা ঘুরলে আয় হয়, না হলে না খেয়ে থাকার মতো অবস্থা। লাইনে দাঁড়িয়ে দিনের অর্ধেক সময় চলে যায়।”

একইভাবে ব্যাংক কর্মকর্তা মারুফ হাসান বলেন, “দুই ঘণ্টার বেশি দাঁড়িয়ে আছি। তেল না নিলে কাল অফিসে সমস্যা হবে।”

পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়া এবং সাধারণ মানুষের অতিরিক্ত মজুত প্রবণতার কারণে সংকট আরও প্রকট হচ্ছে।

মগবাজার, রমনা, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতেও একই ধরনের ভোগান্তির চিত্র দেখা গেছে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

১ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৭ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১০ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom