জাতীয়

প্রতিটি রুটে এক কোম্পানির অধীনে বাস চলবে, ই-বাসে জোর দিচ্ছে সরকার: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


প্রতিটি রুটে এক কোম্পানির অধীনে বাস চলবে, ই-বাসে জোর দিচ্ছে সরকার: সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানীসহ দেশের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে প্রতিটি রুটের বাস মালিকদের নিয়ে একক কোম্পানি গঠন করা হবে। একই রঙ, নির্ধারিত মান, বৈধ ফিটনেস ও প্রয়োজনীয় যাত্রীসেবার মান নিশ্চিত করে বাস পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস (ই-ভেহিকেল) ব্যবহারে উৎসাহ দিচ্ছে এবং বাস ব্যবস্থাপনা সংস্কারের কাজ অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, একই রুটে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মালিকের বাস চলার কারণে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী ওঠানামা ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ভবিষ্যতে নির্দিষ্ট টার্মিনাল থেকেই বাস ছাড়বে এবং সেখানেই যাত্রী ওঠানামা করবে।

তিনি বলেন, একটি আধুনিক নগরীর পরিবহন ব্যবস্থা রেল, মেট্রোরেল, বাসসহ সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সেই লক্ষ্যেই রুটভিত্তিক কোম্পানি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাস কাউন্টার ও টার্মিনাল সংস্কার

মন্ত্রী জানান, রাস্তার পাশে গড়ে ওঠা বাস কাউন্টারগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ না করে ধাপে ধাপে টার্মিনালভিত্তিক ব্যবস্থায় নেওয়া হবে, যাতে যাত্রীদের ভোগান্তি না বাড়ে।

তিনি আরও বলেন, বর্তমান বাস টার্মিনালগুলোতে দীর্ঘদিন ধরে বাস মেরামত ও ওয়ার্কশপের কাজ চলছে, যা ভবিষ্যতে আর চলবে না। এজন্য নতুন ডিপো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী-

  • সায়েদাবাদ টার্মিনাল ধীরে ধীরে কাঁচপুরে স্থানান্তর করা হবে।

  • ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে।

  • গাবতলী টার্মিনাল স্থানান্তর হবে হেমায়েতপুরে।

  • মহাখালী টার্মিনাল সরিয়ে নেওয়া হবে উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার কাছাকাছি।

মন্ত্রী বলেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে এসব স্থানান্তর সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

যাত্রীসেবার মান উন্নয়ন

তিনি জানান, বর্তমান টার্মিনালগুলোতে উন্নতমানের অপেক্ষাকক্ষ, টয়লেট, ফ্যান, পর্যাপ্ত আলো, সিসিটিভি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

মন্ত্রী বলেন, বাস মালিক সমিতিও উন্নত অবকাঠামো পেলে টার্মিনালভিত্তিক আধুনিক ব্যবস্থায় যেতে সম্মতি জানিয়েছে। সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে রাজধানীর বাস ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তোলা।


দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...

১ ঘন্টা আগে


অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...

২ ঘন্টা আগে


পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...

১৯ ঘন্টা আগে


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom