প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়।
আইএসপিআর জানায়, উভয় পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছে। সংস্থাটির মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
‘জামায়াতের ইশতেহারে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা নেই’-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারে শরিয়া আইন প্রতিষ্ঠার কোনো ঘোষণা নেই। তিনি দাবি করেন, দলটি তাদের আগের রাজনৈতিক অবস্থান থেকেও অনেক পরিবর্তিত হয়েছে।রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জামায়াতের নির্বাচনি ইশতেহারের কোথাও শরিয়া আইন প্রতিষ্ঠার কথা নেই। আপনারা
২ ঘন্টা আগে
টেকনিক্যাল ত্রুটিতে বন্ধ দুই বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন থেকে কমেছে ৩ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী
টেকনিক্যাল ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানী ঢাকাতেও সাময়িক লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তিনি।রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে
২ ঘন্টা আগে
‘জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে’-তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই জাদুঘর হাসিনার ফ্যাসিবাদী বর্বরতা, পৈশাচিকতা এবং একই সঙ্গে জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।”তাজুল ইসলামের এই বক্তব্য...
৪ ঘন্টা আগে
সংসদে কুরআনের আয়াতের নম্বর ভুল সংশোধনে জামায়াত এমপিকে ধন্যবাদ জানালেন সরকার দলের হুইপ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করতে গিয়ে সূরা ও আয়াত নম্বরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে সংশোধন করলে সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তা গ্রহণ করে প্রকাশ্যে ধন্যবাদ...
৬ ঘন্টা আগে
