প্রথম সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। বিষয়টি জাতীয় সংসদে নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমদ।
গত ফেব্রুয়ারিতে তাঁর নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন সরকারের প্রধানের প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব সফর এবং ওমরাহ পালন একটি পরিচিত ধারা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিকল্প হিসেবে ভুটানসহ সার্কভুক্ত কয়েকটি দেশের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত মালয়েশিয়াকেই প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের জন্য অর্থনৈতিক, বাণিজ্যিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি করতে পারে। মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।
কূটনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা, শিক্ষা এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তাও বহন করবে এই সফর।
প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া নির্বাচনকে অনেকেই বাস্তবমুখী ও সময়োপযোগী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।এর আগে বুধবার ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের
১ দিন আগে
নতুন বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্মীয় উপাসনালয় ও সেবাদানকারীদের জন্য বড় ধরনের বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ধর্মীয় স্বাধীনতা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।প্রস্তাবিত বাজেট অনুযায়ী ধর্মীয় উপাসনালয় খাতে মোট ১ হাজার
১ দিন আগে
লালনের মাজারে সংস্কৃতির নামে চলে অনৈতিক কাজ, অভিযোগ আমির হামজার
কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। জাতীয় সংসদে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান ও করণীয় জানতে চান।বুধবার জাতীয় সংসদে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে প্রশ্ন উত্থাপন করে আমির হামজা বলেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার
২ দিন আগে
ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিন,এক বছর ও পাঁচ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নও শুরু হয়েছে।বুধবার (১০ জুন) জাতীয় সংসদে পাবনা-৫...
২ দিন আগে
